আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি কার্যক্রম শুরু
ঈদের ছুটি কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সকাল থেকে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঈদের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার ( ২৬ জুলাই) সকালে ১১ গাড়ি মাছ ও ২৪ গাড়ি অন্যান্য পণ্য সমগ্রী রপ্তানির মাধ্যমে আবারো দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি