দেশে নতুন তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (২৬ জুলাই) দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নতুন উপজেলা তিনটি হল- মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ।
এদিকে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে প্রতিষ্ঠান খুললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
বার্তা বাজার/নব