পাচারকালে আড়াই কোটি টাকার সৌদি রিয়ালসহ আটক ১

বিদেশে পাচারকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় আড়াইকোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ প্রায় ৮টি দেশের কারেন্সিসহ জাহাঙ্গীর গাজী নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)।

সোমবার(২৬ জুলাই) সকাল ৬টায় বিমানবন্দরের ইমিগ্রেশনে তল্লাশির সময় তাকে আটক করা হয়। আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ ৮টি দেশের মুদ্রাসহ জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।

আটককৃত জাহাঙ্গীর গাজী ইস্তাবুলের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছিলেন। তার শেষ গন্তব্য ছিলো মিশর।

আড়াইকোটি টাকার মধ্যে সৌদি, কুয়েত, মালয়েশিয়ায়, ইউএস ডলারসহ ৮টি দেশের মুদ্রা নিয়ে যাচ্ছিলেন তিনি। ২ বছরে ১২৭ বার তিনি যাতায়াত করেছেন। পাসপোর্টে ৫টা দেশের ভিসা লাগানো আছে।

জাহাঙ্গীর কয়েক বছর আগে গুলিস্তানে কাপড়ের ব্যবসা করতেন। সেটা ছেড়ে টাকা পাচারের কাজে যোগ দেন। তার বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর