১৯ জেলায় করোনায় ১৬৬ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ১৯ জেলায় ১৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন। করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন। কুমিল্লায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নড়াইলে গত ২৪ ঘণ্টায় একজন, লালমনিরহাটে চারজন, পঞ্চগড়ে দুইজন, দিনাজপুরে ছয়জন, রংপুরে চারজন মারা গেছেন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। খুলনায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও আটজন প্রাণ হারিয়েছেন।

এছাড়া কিশোরগঞ্জে একজন, ঝিনাইদহে দুইজন, টাঙ্গাইলে চারজন, ফেনীতে সাতজন ও বগুড়ায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর