বরিশালে আরও ২৩ জনের মৃত্যু

করোনা মহামারির তাণ্ডবে বিপর্যস্ত দেশ। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যু দিনে দিনে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ২ হাসপাতালে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১০ জন এবং ১৩ জন করোনায় মারা গেছেন।

সোমবার (২৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৩৮২ জন। এ নিয়ে এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৮৪ জন। গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৪৯ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৩ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ১০৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৬৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭৪ জন। ভোলায় নতুন ১৩৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ১০৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৩০ জন।

পিরোজপুরে নতুন শনাক্ত হয়েছে ৭৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন চার হাজার ৬ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৬ জন। বরগুনায় নতুন ৭৯ জন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৬ জন। ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৬ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর