কঠোর লকডাউনের ৪র্থ দিন আজ

মহামারি করোনা সংক্রমণ রোধে সারাদেশে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিন আজ সোমবার। দ্বিতীয় দিনের মতো আজও ব্যাংকসহ বেশ ক’টি সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা। তাই চাকরি বাঁচাতে অনেকেই ছুটছেন কর্মস্থলে।

সেই সাথে গণপরিবহণ বন্ধ থাকায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। হেঁটে কিংবা রিকশায় করে অফিসে যাচ্ছেন তারা।

এদিকে আজও রাজধানীর প্রবেশমুখগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। করোনা মহামারির সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে শক্ত অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করছে তারা। আছে প্রশাসনের নজরদারিও। বাইরে বের হওয়া জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অকারণে বের হলে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ই আগস্ট মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে এই কঠোর বিধিনিষেধ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর