কেরানীগঞ্জে লকডাউনের ৩য় দিনে জরিমানা ৬৯ হাজার, কারাদণ্ড ৩ জনের

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের প্রথম দিন সকাল থেকেই ঢাকার কেরানীগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (২৫ জুলাই) লকডাউনের তৃতীয় দিনেও সকাল থেকে কেরাণীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধি মানতে ও লকডাউন কার্যকর করতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এসময় স্বাস্থ্যবিধি না মানা, দোকান খোলা রাখা ও অহেতুক ঘোরাঘুরির দায়ে তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালত সর্বমোট ৭২টি মামলায় ৬৮ হাজার ৭’শ টাকা জরিমানা করেন। এছাড়া তিন জনকে কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও বিজিবি সদস্যরা। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে আগের বারের মতোই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী।

রানা আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর