চট্টগ্রামে ২৬ হাজার ৫০০ পিস ইয়াবা সহ এক নারী ও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার (২৫ জুলাই) নগরীর বাকলিয়া থানাধীন রাজবাড়ি কনভেনশন সেন্টার এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার কালা মিয়ার ছেলে মোঃ আলম (৩৯), একই এলাকার নবী হোসেনের মেয়ে সেনোয়ারা বেগম (২৭) ও একই থানার খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান জানান, বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেশন সেন্টারের সামনে পাকা রাস্তার ওপর কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বেচাকেনার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১১টায় র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় এক নারীসহ তিনজনকে ২৬ হাজার ৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৭৯ লাখ টাকা। গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামত সহ বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার