নিষেধাজ্ঞা অমান্য করে বৌভাত, দুই বিয়ে বাড়িতে জরিমানা
ভোলার দৌলতখান উপজেলায় সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে ও স্বাস্থ্য বিধি না মেনে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করায় দুই বিয়ে বাড়ীতে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাকির ভূঁইয়া ও পৌরসভা ৬নং ওয়ার্ডের জসিম উদ্দিনের বাড়ীতে সরকারি বিধি নিষেধ অমান্য করে বৌভাত আয়োজন করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাকির ভূঁইয়াকে ১০ হাজার ও মোঃ জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সবাইকে চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানান।
আল-আমিন/বার্তা বাজার/এসজে