রাজধানী ঢাকার ১৬টি করোনা ডেডিকেটেড হাসপাতালের মধ্যে ৭ টিতেই কোনো আইসিইউ বেড খালি নেই। শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে।
পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে করোনা ডেডিকেটেড ১৬ সরকারি হাসপাতালের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য কোনো আইসিইউ বেড নেই। বাকি ছয়টি হাসপাতালে মাত্র ৩৮টি শয্যা খালি রয়েছে।
যেসব হাসপাতালে খালি নেই আইসিইউ বেড-
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল (১০ শয্যা),
সরকারি কর্মচারী হাসপাতাল (৬ শয্যা),
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল (১৬ শয্যা),
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (২০ শয্যা),
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল (২৪ শয্যা),
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল (১০ শয্যা) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (২০ শয্যা)।
বার্তা বাজার/এসজে