জামালপুরের ইসলামপুরে দূর্বৃত্তদের হাতে আওয়াল(১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
রবিবার(২৫ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে তার বাড়ির পার্শ্ববর্তী রাস্তার মোড়ে চা খেতে যায় আওয়াল মিয়া। প্রতিদিন বাড়ি ফিরলেও সেদিন আর সে বাড়ি ফিরেনি।পরিবারের লোকজনও গুরুত্ব সহকারে খুঁজেনি।
পরদিন সকালে (রবিবার) তার নিজ বাড়ির পার্শ্বে মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। কে বা কারা তাকে হত্যা করছে তা নির্ণয় করতে পারেনি তার পরিবার কিংবা স্থানীয় লোকজন।পরে তারা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মোঃ সুমন মিয়া জানান আমি ঘটনাস্থলে গিয়েছি, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে সুরতহালে দেখা যায় ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।তদন্ত চলমান, সত্য উদঘাটন করে হত্যাকারীদের শাস্তির ব্যবস্থা করা হবে।
ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি