ঈদে গ্রামে যাওয়া আসার কারণে সংক্রমণ ৫-৬ গুণ বেড়েছে

ঈদে গ্রামে যাওয়া আসার কারণে করোনা সংক্রমণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে প্রতি মাসে ১ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সে অনুযায়ী কাজ চলছে।

করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এতে অনেক ডেঙ্গু রোগী হাসপাতালে এসে করোনা ঝুঁকিয়ে পড়ছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ডেঙ্গু ও করোনা রোগীদের জন্য আলাদা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর