দুপুরের আগেই সারাদেশে করোনায় ১৮৭ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। রোববার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সারাদেশে ১৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোয়ায় আক্রান্ত হয়ে ১৫ জন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। খুলনার তিন হাসপাতালে মারা গেছেন ১১ জন। লালমনিরহাটে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে দুইজনের।

করোনা ও উপসর্গে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নয়জন, ঝিনাইদহে ছয়জন, কুড়িগ্রামে দুইজন, চুয়াডাঙ্গায় সাতজন, দিনাজপুরে তিনজন, কুমিল্লায় ছয়জন, ঠাকুরগাঁওয়ে তিনজন ও মাগুরায় তিনজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। বরিশালে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন। বগুড়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় রংপুরে পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, টাঙ্গাইলে দুইজন, কক্সবাজারে চারজন, নেত্রকোনায় তিনজন ও শরীয়তপুরে তিনজনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর