মতিঝিলে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মতিঝিলের মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে গ্যারেজটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্টোলরুমের কর্মকর্তা এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর