দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২৫ জুলাই) সকাল পর্যন্ত এ মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোয়ায় আক্রান্ত হয়ে ১৫ জন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। খুলনার তিন হাসপাতালে মারা গেছেন ১১ জন। লালমনিরহাটে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে দুইজনের।
করোনা ও উপসর্গে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নয়জন, ঝিনাইদহে ছয়জন, কুড়িগ্রামে দুইজন, চুয়াডাঙ্গায় সাতজন, দিনাজপুরে তিনজন, কুমিল্লায় ছয়জন, ঠাকুরগাঁওয়ে তিনজন ও মাগুরায় তিনজনের মৃত্যু হয়েছে।
বার্তা বাজার/নব