নৌকায় আনন্দ ভ্রমণ; অস্ত্রসহ ৪৬ কিশোর আটক

নরসিংদীর মেঘনায় নৌকায় করে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণের সময় দেশীয় অস্ত্রসহ ৪৬ কিশোরকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) রাত ৮টায় শহর সংলগ্ন শেখ হাসিনা সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা নরসিংদী সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রইছ আল রেজুয়ান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মেঘনা নদীতে নৌকায় আনন্দ উল্লাস করতে দেখা যায়।

এসময় নৌকাটি আটক করে নৌকায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ ও নৌকায় তল্লাশি চালানো হয়। এসময় নৌকা থেকে তিনটি চাপাতি, সামুরাই ও কয়েকটি লোহা ও প্লাস্টিকের পাইপসহ দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে তাদেরকে থানায় আটক রাখা হয়। আটককৃতদের বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর