নেত্রকোনার পূর্বধলায় ইভা (৬) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত ইভা পূর্বধলা উপজেলার মেঘশিমুল গ্রামের রাসেল মিয়ার মেয়ে।
জানা যায়, শনিবার (২৪ জুলাই) বিকাল অনুমানিক ৫টার দিকে নিজ বাড়ির পুর্ব পাশে জনৈক মান্নান সরকারের পুকুরে হাস আনতে গেলে হঠাৎ পানিতে পরে যায়।
পরে তার বাড়ির লোকজন উদ্ধার করে পুর্বধলা উপজেলা হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নেত্রকোনার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাজেশ গৌড়/বার্তা বাজার/এসজে