রাশেদুল হক,শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বার্তা বাজার, দৈনিক যায়যায়দিন সহ বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশিত বগুড়ার শেরপুরে “স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি উদ্যোক্তা পাঠশালার” মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিক দেশী মুরগি পালন। দারিদ্র বিমোচন, কর্মসস্থান, আর্থিক সাবলম্বিতা অর্জন সৃষ্টির কারিগর উদ্যোক্তা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রায়হানের নিকট হতে প্রশিক্ষণ নিয়ে শেরপুর উপজেলায় গড়ে উঠেছে প্রায় ৫শ দেশী মুরগির খামার।
২৮ জুন শুক্রবার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চকপাথালীয়া গ্রামে “স্বপ্ন ছোঁয়া সিঁড়ির উদ্যোক্তা পাঠশালা” বায়োগ্যাস প্লান্ট তৈরী, হ্যাচারী, সিসি ক্যামেরায় নিয়তিন্ত্রত খামার পরিদর্শন করেন, জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহ ও মো. দিনারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জন প্রশাসন মন্ত্রনালয় সিনিয়র সহকারী সচিব এস এম শাহিন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. রিফকুল ইসলাম, জয়পুরহাট এফডি. আই এল বৈজ্ঞানিক কর্মকর্তা ডা: মো. রুস্তম আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন-উর-রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হামির হামজা, উদ্যোক্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রায়হান সহ দেড়শতাধিক খামারি ও বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী।
পরিদর্শনের সময় তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকার যে পদক্ষেপ হাতে নিয়েছেন তারই একটি নিদর্শন দেখিয়েছেন উদ্যোক্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রায়হান । সকল স্তরের শতশত মানুষের প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে “স্বপ্ন ছোয়ার সিড়ি’ বাণিজ্যিক ভিত্তিক দেশি মুরগীর (অরগানিক) খামারের কার্যক্রম টি সারাদেশব্যাপি সম্প্রসারণের ভুয়ষি প্রশংসা করেন। এবং ডাঃ রায়হানের এই উদ্যোগ সারাদেশের বেকার যুবকদের আত্মকর্ম সংস্থানের জন্য সহায়ক হবে বলেও মন্তব্য করেন। “স্বপ্ন ছোয়াঁর সিঁড়ি’র” প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে বাণিজ্যিক ভিত্তিক দেশী মুরগি চাষে বিশেষ ভূমিকা রেখে চলেছে।