করোনায় রেকর্ডের দিন ঢাকায় একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত

করোনাভাইরাস পরিস্থিতিতে নাজেহাল অবস্থা দেশের। এমন অবস্থায় দেশের ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আক্রান্তদের সবাই রাজধানী ঢাকার।

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪ জন। এদের সবাই রাজধানীর। চলতি মাসে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ২০২ জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৫৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১০৪ জন রোগীর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ২১ জন, ঢাকা শিশু হাসপাতালে ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি রয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পহেলা জানুয়ারি থেকে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত সারাদেশে মোট ১ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ১৪৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর