এমপি শিখরের সহযোগীতায় শ্রীপুর হট লাইন টিমের যাত্রা শুরু
করোনা কালীন দুঃসময়ে সাধারণ মানুষের মাঝে জন সচেতনতা বৃদ্ধিসহ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে মাগুরার শ্রীপুরে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের সহযোগীয়তায় শ্রীপুর হট লাইন টিম যাত্রা শুরু করেছে।
শনিবার(২৪ জুলাই) সকালে উপজেলা সদরের চৌরাস্তার মোড়ে এ টিমের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ।
এসময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিতসহ জেলা যুবলীগের হট লাইন টিম ও শ্রীপুর হট লাইন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের হট লাইন টিমের সমন্বয়ক ও যুবলীগের আহবায়ক মোঃফজলুর রহমান শ্রীপুর উপজেলা হটলাইন টিমের সমন্বয়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিনের কাছে ৫ টি অক্সিজেন সিলিন্ডার,অক্সিমিটার,সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজারসহ যাবতীয় উপকরণ হস্তান্তর করেন।
উপজেলা হট লাইম টিমের সমন্বয়ক কাজী জালাল উদ্দিন বলেন, শ্রীপুর উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের সেবায় ২৪ ঘন্টায় নিয়োজিত থাকবে শ্রীপুর হট লাইন টিম। হট লাইন টিমের নাম্বারে কল করলে অক্সিজেন সিলিন্ডার, খাবার পৌছে যাবে শ্রীপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে।
এ হট লাইন টিমকে অভিনন্দন জানিয়ে উপজেলা বাসির কাছে সার্বিক সহযোগীতা কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ।
শ্রীপুর হটলাইন টিমের সদস্য বৃন্দ ও মোবাইল নাম্বার:
সমন্বয়কঃ কাজী জালাল উদ্দীন (ভাইস-চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা পরিষদ)
মোবাইল নম্বরঃ০১৭১০৭২০৫৩৪
সদস্যঃ বাবুল রেজা(যুবলীগ নেতা)
মোবাইল নম্বরঃ০১৭৩৬০৬৮৯৪৮
সদস্যঃ কবির হোসেন( সভাপতি
স্বেচ্ছাসেবকলীগ,শ্রীপুর উপজেলা)
মোবাইল নম্বরঃ ০১৯৫৬৩০১৮১৮
সদস্যঃ আলিনূর মোল্লা (সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ)
মোবাইল নম্বরঃ ০১৯৩১২৬২২৪৮
সদস্যঃ আরিফুজ্জামান সাজ্জাদ(সভাপতি শ্রীপুর উপজেলা ছাত্রলীগ)
মোবাইল নম্বরঃ০১৯১৮২৮৬৫৯২
সদস্যঃ আব্দুর রহিম (সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা ছাত্রলীগ)
মোবাইল নম্বরঃ০১৭০৫০৬২৯৬৪
তাছিন জামান/বার্তাবাজার/পি