দেশে করোনার টিকার আর কোনো সংকট হবে না: পররাষ্ট্রমন্ত্রী

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার আর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৪ জুলাই) জাপান থেকে আসা অ্যাস্ট্রেজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনা টিকা গ্রহণের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ও মাধ্যম থেকে বাংলাদেশে টিকা আসছে। টিকা আসা চলমান থাকবে। এর ফলে করোনার টিকার আর কোনো সংকট হবে না।

তিনি আরও বলেন, দেশের সবাইকে টিকার আওতায় আনতে সরকার ইতোমধ্যে বাণিজ্যিকভাবে টিকা ক্রয় করছে। সেই সঙ্গে কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরও করোনার টিকা সংগ্রহের সুব্যবস্থা করেছে।

উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ করোনা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। এর মধ্যে প্রথম ধাপে অ্যাস্ট্রেজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনা টিকা আজ দেশে এসেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর