লক্ষ্মীপুরে ১৫ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা
লকডাউন বাস্তবায়নে লক্ষ্মীপুরে প্রতিটি মোড়ে মোড়ে কাজ করছে জেলা পুলিশ। একই সাথে নিবন্ধনহীন যানবাহন ধরতে অভিযান পরিচালনা করে তারা।
পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান এর নির্দেশে শনিবার(২৪ জুলাই) সকাল থেকে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকায় ট্রাফিক বিভাগ, সদর থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সড়ক আইনের বিভিন্ন ধারায় ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত মামলা ধায়ের করা হয়। এছাড়াও ৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়।
অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মোঃ মামুন অর রশিদ বলেন, লকডাউন বাস্তবায়নে এবং নিবন্ধনহীন যানবাহন বিরুদ্ধে আমাদের এ অভিযান। ইতিমধ্যে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে দেড় লক্ষ টাকার মামলা করা হয়েছে এবং ৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
এছাড়াও লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ র্যাব সহ বিভিন্ন ফোর্স সহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি