হঠাৎ ধসে পড়ল কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ

বৈরী আবহাওয়ায় সাগরের ঢেউয়ের আঘাতে হিমছড়িতে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবী’ ধসে পড়েছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার(২৪ জুলাই) সকালে উত্তাল সাগরে ঢেউয়ের আঘাতে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ সাগরের ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের অংশ বিশেষ আটকে আছে জিও ব্যাগে।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বলেন, সাগর উত্তাল থাকায় ঢেউ আছড়ে পড়ছিল। ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজটি। তবে এ সময় কেউ সেখানে ছিল না। তাই কোনো হতাহত হয়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর