অলিম্পিক ২০২০ এর আর্চারির মিশ্র দ্বৈত ভালো হয়নি বাংলাদেশের রোমান সানা-দিয়া সিদ্দিকীর। টুর্নামেন্টের হট ফেভারিট দক্ষিণ কোরিয়ার অন সান ও কিম জে ডিওক জুটির কাছে হেরেছে তারা।
টোকিওর ইউমেনোশিমা ফিল্ডে শনিবার কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হারে বাংলাদেশ। এর ফলে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছে রোমান-দিয়া জুটিকে।
প্রথম সেটে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পয়েন্টের ব্যবধান ছিল ৮। দক্ষিণ কোরিয়ার কাছে প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টে হেরে যায় রোমান-দিয়া জুটি।
দ্বিতীয় ও তৃতীয় সেটে লড়াই হয়েছে ঠিকই, কিন্তু হারতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় সেটে ৩৫-৩৩ ব্যবধানে ও তৃতীয় সেটে ৩৯-৩৮ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
মিশ্র দ্বৈত লড়াই থেকে ছিটকে গেলেও এখন ব্যক্তিগত ইভেন্টের লড়াইয়ে নামবেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ২৭ জুলাই পুরুষ এককের লড়াইয়ে নামবেন রোমান। আর ২৯ জুলাই ট্র্যাকে ফিরবেন দিয়া।
বার্তা বাজার/নব