দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দেশের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। এর মধ্যে একজন আক্রান্ত ছিলেন ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন রাজশাহীর, দুইজন পাবনার, একজন নাটোরের, একজন নওগাঁর ও একজন কুষ্টিয়ার।
করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারাল আরও ১৪ জন। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় দুইজন, পঞ্চগড়ে একজন, দিনাজপুরে পাঁচজন, কুমিল্লায় ১০ জন, সাতক্ষীরায় চারজন ও খুলনায় আটজন মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় দুইজন মারা গেছেন।
বার্তা বাজার/নব