জাপান থেকে উপহারের টিকা আসছে আজ

মহামারি করোনা প্রতিরোধী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা শনিবার(২৪ জুলাই) ঢাকায় আসছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ টিকা দিচ্ছে জাপান। এটি বাংলাদেশের জন্য জাপানের উপহারের প্রথম চালান।

দেশটি থেকে মোট ২৯ লাখ অ্যাস্ট্রজেনকার টিকা আসবে। প্রথম চালান হিসেবে আজ আসছে ২ লাখ ৪৫ হাজার টিকা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপহারের টিকা গ্রহণ করবেন। টিকা হস্তান্তর করবেন জাপানের রাষ্ট্রদূত নাইকো ইতো নাওকি।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই তালিকার আওতায় বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ আস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর