টাঙ্গাইলে নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে পৌর শহরের এনায়েতপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৮), মোস্তফা মিয়ার ছেলে আজাদ (৩০), বিল্লাল আলীর ছেলে সুজন মাহমুদ (৩০), মৃত. ফটিক আলীর ছেলে জালাল উদ্দিন (৩৬), নয়া মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৫), মৃত পাঞ্জম মাহমুদের ছেলে আনিছুর রহমান (৩৫), মৃত. ফজলের ছেলে ফুল চাঁন মিয়া (২৫) ও মৃত. আজাহার বেপারীর ছেলে হাসমত আলী (২৮)।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, গ্রেফতারদের কাছ থেকে নগদ সাড়ে ১৭ হাজার টাকা ও এক ব্যান্ডেল তাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা হয়েছে।
হাসান সিকদার/বার্তা বাজার/এসজে