প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। এসময় নির্দেশনা অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় শুরু রাজধানীতেই সারাদিনের অভিযানে ৪০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সন্ধ্যায় এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।
ডিএমপি জানায়, বিধিনিষেধের নিয়ম অমান্য করায় শুক্রবার রাজধানী থেকে ৪০৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়।
আবার লকডাউনের প্রথম দিনে নির্দেশনা অমান্য করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে ৪৪১টি গাড়িকে মোত ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বার্তা বাজার/এসজে