ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর জারি করা কঠোর বিধিনিধের আগের একদিনে ঢাকায় ফিরেছে ৮ লাখ ২০ হাজার ৫১৬ জন মানুষ। বিপরীতে রাজধানী ত্যাগ করেছিল ১ কোটি চার লাখ ৯৪ হাজার মানুষ।
ঢাকায় প্রবেশ ও বের হওয়া মোবাইল ফোনের সিমের হিসাব সাপেক্ষে শুক্রবার (২৩ জুলাই) বিকালে ফেসবুকে এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি লিখেন, একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। অবিশ্বাস্য নয় যে ২২ জুলাই অবদি ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের গ্রাহক ঢাকার বাইরে গেছে। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম।
তিনি আরও বলেন, ‘আজকে থেকে শুরু হওয়া লকডাউন ও তার পরে কী হবে সেটি দেখার বিষয়। করোনায় এর কী প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।’
সরকারের তথ্যমতে, মোবাইল ফোন ব্যবহারের শীর্ষে রয়েছে গ্রামীনফোন। ৮ কটি ৭৫ লাখ ব্যবহারকারী রয়েছে তাদের। দ্বিতীয় অবস্থানে থাকা রবির গ্রাহক আছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার। তৃতীয় স্থানে থাকা বাংলালিংকের সংযোগ আছে ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার। এছাড়া টেলিটকের ব্যবহারকারী রয়েছে ৫৬ লাখ ৫৭ হাজার।
বার্তা বাজার/এসজে