কুমারখালীতে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

কুষ্টিয়ার কুমারখালীতে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহতের খবর পাওয়া গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কস্থ উপজেলার দবির মোল্লা রেলগেট সংলগ্ন লালন শাহের ম্যুরাল এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহতরা হলেন – রাজা (৩৩), আল রাব্বি (১৬), বুলবুল (৩৫), হাবিবুর রহমান (৭০), ডালিম (৬০) ও তিতাস। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধায় একটি এ্যাম্বুলেন্স ৪ যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন এবং একটি মোটরসাইকেল আরোহী নিয়ে কুষ্টিয়া থেকে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লালন শাহের ম্যুরাল এলাকায় পৌছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৬ জন গুরুতর আহত হলে, স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, কুমারখালীর শেষ ও সদর উপজেলার শুরুর প্রান্তে এদুর্ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি সদর থানা নিয়ন্ত্রণ করছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর