আনোয়ারায় লকডাউনের প্রথম দিন কঠোর অবস্থানে প্রশাসন

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে মাঠে কঠোর অবস্থানে আনোয়ারা উপজেলা প্রশাসন।

প্রশাসনের কঠোর বিধিনিষেধের কারণে উপজেলায় জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এছাড়াও দোকানপাট খুলেছে সীমিত আকারে।

শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময়ে ১৭ মামলায় ৩ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ বলেছেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাহির হচ্ছে না। বাহির হলেও নির্দিষ্ট কোন কারণ হলে আমরা ছাড় দিচ্ছি।

উপজেলার সর্বস্তরের জনসাধারণকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সুমন শাহ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর