কলাপাড়ায় বিধিনিষেধের প্রথমদিনে ভ্রাম্যমাণ আদালতের মামলা ও অর্থদণ্ড
দেশব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
কলাপাড়া পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মানুষের নিত্য প্রয়োজনীয় দোকান কাঁচা বাজার, মাছ বাজার, ফার্মেসী ব্যাতীত সকল কিছু বন্ধ রয়েছে। রাস্তা ঘাট ফাঁকা রয়েছে। ব্যাস্ততম শহরে নেই কোন কোলাহল।
কিছু কিছু চা পানের দোকান লুকোচুরি করে খোলা রাখলেও প্রশাসনের কঠোর অবস্থানের কারনে তাও বন্ধ হয়ে গেছে।
সরকারী বিধিনিষেধ ও কঠোর লকডাউন অমান্য করায় প্রথম দিন ২৩ জুলাই শুক্রবার ভ্রাম্যমাণ আদালতে ৯টি মামলা ও ৪ হাজার ৩০০ শত টাকা অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
তিনি বলেন সরকার ঘোষিত কঠোর লকডাউনে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন মাঠে রয়েছে।
আহম্মেদ পাশা তানভীর/বার্তা বাজার/এসজে