রংপুর মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার চুরির সময় আটক ৬

রংপুর মেডিক্যালে কলেজ হাসপাতালের স্টোর থেকে ভূয়া চালান দিয়ে ফাঁকা অক্সিজেন সিলিন্ডার চুরির সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় ৩টি ট্রাক জব্দ জব্দ করা হয়। আটককৃত ৬ জনের মধ্যে তিনজন চালক ও তাদের সহকারী তিনজন।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ট্রাকগুলোতে অক্সিজেন সিলিন্ডার ওঠানোর সময় গ্যাস প্লানাট ইনচার্জ আবু সাঈদ খান বাবুর সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তাদের জিজ্ঞাসা করা হয়।

পরে ভুয়া চালানের বিষয়টি নিশ্চিত হওয়ার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ট্রাক তিনটি জব্দ করে এবং ট্রাক চালক ও তাদের সহকারী দের আটক করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ ঘটনা স্থলে এসে সাংবাদিকদের জানান, করোনা মহামারীর সময় এধরণের ঘটনা সত্যি দুঃখজনক, আমরা এই ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবো।

রকি আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর