নীলফামারীর সৈয়দপুরে শুরু হওয়া কঠোর লকডাউনে এক ব্যবসায়ীর ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০ জনের জরিমানা করা হয়েছি।
শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে সৈয়দপুর শহরে বিভিন্ন সড়কে সেনাবাহিনীর চেকপোস্টের পাশা পাশি উপজেলা প্রশাসন, পুলিশ সদস্যরা বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছেন।
কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে ভ্রাম্যমান আদালতে হচ্ছে জরিমানা। শহরের নাজ সুজ প্রতিষ্ঠান খুলে রাখায় ব্যবসায়ী সানোয়ার নামের ব্যক্তিকে বিনাশ্রমে ৭ দিনের কারদন্ড ও ২০ জনের ৫ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন ভ্যাম্যমান আদালত। শহর জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে দেখা যায়।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রমিজ আলম জানান, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছিনা আমরা। যারা বাইরে বের হচ্ছে তাদেরকে সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এমন সব প্রশ্নের পর সঠিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/এসজে