দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৩৬৪ জন।
শুক্রবার (২৩ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি মতে, দেশে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫১ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন।
পরীক্ষার তুলনায় একদিনে আক্রান্ত শনাক্তের হার ৩১ দশমিক ৫ শতাংশ। তাছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ঢাকা বিভাগে মারা গেছেন ৬০ জন ও খুলনা বিভাগে ৩৩ জন।
বার্তা বাজার/এসজে