রায়পুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের পিতার মৃত্যু

নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরউদ্দিন আহমেদের পিতা ফিরোজ আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি শুক্রবার (২৩ জুলাই) ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বৎসর। তিনি ৬ ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর