সৌদি আরবে আরও মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আরও কিছু এফ-১৬ সিরিজের যুদ্ধ বিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২১ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড নিজেদের টুইটার পেইজে আরবি ভাষায় পোস্ট করে এই তথ্য জানিয়েছে। এর আগের সপ্তাহে এসব বিমান পাঠানো হয়েছে বলেও তারা জানায়।

তাদের করা ওই পোস্টে সৌদি বিমান ঘাঁটির পাশাপাশি ছবি প্রকাশ করা হয় এফ-১৬ যুদ্ধ বিমানেরও।

এতে দাবি করা হয়েছে, ওই বিমান ঘাঁটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের অভিযানগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে এসব জঙ্গিবিমান মোতায়েন করা হয়েছে।

প্রিন্স সুলতান বিমান ঘাঁটি সৌদি আরবে অবস্থিত মার্কিন সেনাদের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি যেখানে শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

সৌদি আরবে মোতায়েন মার্কিন সেনারা ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসনে সরাসরি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এছাড়া, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অস্ত্র দিয়ে ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর