সিংগাইরে পুলিশের পৃথক অভিযানে মাদক সংশ্লিষ্ট ৪ জন আটক

মানিকগঞ্জের সিংগাইরে থানা পুলিশের পৃথক দু’টি অভিযানে ৩ ইয়াবাসেবী ও ১ গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামে গোপন সংবাদে অভিযান চালায় থানা পুলিশ। এসময় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনাবস্থায় মোঃ আরেফিন (৩০), পিতা- আফাজ উদ্দিন, গ্রাম- সুদক্ষিরা, মোঃ ফরিদুর রহমান (৩০), পিতা- মোঃ হানিফ মিয়া, মহসিন শিকদার (১৮), পিতা- দুদু শিকদার, উভয় গ্রাম- বিন্নাডাঙ্গী, তিন মাদকসেবীকে গ্রেফতার হয়।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন সংক্রান্তে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, রাত সোয়া ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বড়াটিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্বাস ওরফে আব্বেছ (২৭), পিতা- মৃত সোহরাব আলী, গ্রাম- দক্ষিন চারিগ্রাম (নদীর দক্ষিণ পাড়)- কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন সিংগাইর থানা পুলিশ। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, থানাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত রাখতে পুলিশকে তথ্য দিন। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় আপনারাও সহায়তা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

মিলন মাহমুদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর