শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৪৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। শুক্রবার ভোরে সাতক্ষীরার ভোমরা, পদ্মশাখরা ও বাঁকাল চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, হুন্ডির টাকা ও মদ ।
বিজিবি এ সময় এক লাখ বিশ হাজার টাকাসহ লক্ষিদাড়ি সীমান্ত এলাকা থেকে এক হুন্ডি চোরাকারবারীকে আটক করতে সক্ষম হন। আটক চোরকারবারীর নাম মোঃ আবু হাসান (৩০)। তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন ভোমরা, পদ্মশাখরা ও বাঁকাল চেকপোষ্ট এলাকার স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ১ লাখ ৪৭ হাজার টাকা বলে বিজিবি আরো জানায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।