আশুগঞ্জ টোলপ্লাজায় গাঁজাসহ মোটরসাইকেল আরোহী আটক

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব। শুক্রবার (২৩ জুলাই) সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ১৪ কেজিসহ এই মোটরসাইকেল আরোহীকে আটক করেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়া হবিগঞ্জের মাধবপুরের আব্দুল আজিজের ছেলে। এসময় মাদক ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

শুক্রবার বেলা ১২ টায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর