নির্মাণাধীন পদ্মাসেতুর পিলারের সাথে ধাক্কা লেগেছে একটি ফেরির। সেতুর ১৭ নম্বর পিলারের সাথে শাহজালাল নামে একটি রো রো ফেরির এই ধাক্কা লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে সেতু কর্তৃপক্ষ।
ধাক্কার এই দুর্ঘটনায় প্রায় অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছে। তবে সেতুর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (২৩ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষ।
এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, রো রো ফেরির ধাক্কা লেগেছে, তবে কোনো সমস্যা হয়নি। আমরা এসব কথা চিন্তা করে সেতু নির্মাণ করেছি। ১০০ টনের বিশাল জাহাজ ধাক্কা মারলেও সেতুর কিছু হবে না, তবে পিলারে সামান্য ঘষা লাগতে পারে। তারপরও আমাদের টিম গেছে ঘটনাস্থলে।
বার্তা বাজার/এসজে