খুব শীঘ্রই বাংলাদেশকে টিকা দিতে পারবো: ভারতীয় হাইকমিশনার
ভারতে করোনার টিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই বাংলাদেশকে টিকা দিতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের শূন্য রেখায় এই মন্তব্য করেন তিনি।
হাই কমিশনার বলেন, ভারতের টিকার উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। যখন টিকা প্রস্তুত করা হবে তখনই বাংলাদেশকে দেওয়া হবে।
বাংলাদেশ কোন সময় টিকা পেতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশকে টিকা দিতে পারব, কিন্তু কখন দিতে পারব নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
হাইকমিশনার আরও বলেন, এই করোনার সময়ে মধ্যেও ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুদেশের মধ্যে আমাদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ভারতে করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আশা করছি আমরা খুব দ্রুত করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।
বাংলাদেশ যেভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করছে তার প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ খুব দক্ষতার সাথে করোনা পরিস্থিতি মোকাবেলা করছে। আমরা সবাই আশা করছি এই অবস্থাটি খুব শীঘ্রই কটিয়ে উঠতে পারব।
এর আগে তিনি ভারতের আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসে পৌছালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ফুল দিয়ে শুভেচ্ছা জানান উনাকে ।
এ সময় উপস্থিত ছিলেন,আখাউড়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ সহ আরো অনেকে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এসজে