কর্মস্থলে ফেরার অপেক্ষায় ইলিশা ফেরিঘাটে যাত্রীদের ভিড়
কর্মস্থলে ফিরতে ভোলার ইলিশা ফেরিঘাটে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। তবে ফেরিতে উঠতে না দেওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার, স্পিডবোটে করে ভোলা-থেকে লক্ষ্মীপুর নৌপথ পাড়ি দেওয়া চেষ্টা করতেছে যাত্রীরা।
বুধবার (২৩ জুলাই) লকডাউনের প্রথম দিন সরেজমিনে দেখা যায়, ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যাত্রী। ভিড় করেছেন কর্মস্থলে ফেরার জন্য। লক্ষ্মীপুর হয়ে তাঁরা কর্মস্থলে ফেরার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। বৃষ্টির মধ্যে কর্মস্থলে ফেরার অপেক্ষায় যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন
যাত্রীরা জানান, ফেরিতে মালবাহী গাড়ি ছাড়া যাত্রীদের উঠতে দেওয়া হয়ন। যদি যাত্রীদের উঠতে দিত, তাহলে তাদের জীবনের ঝুঁকি কমে যেত।
তারা আরও জানান, ওঠার জন্য তাঁরা ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন, কিন্তু ফেরিতে যাত্রীদের পুলিশ-কোস্টগার্ডের সদস্যরা উঠতে দিচ্ছেন না। দু-একজন উঠলে পিটিয়ে নামিয়ে দিচ্ছেন।
অনিক/বার্তা বাজার/এসজে