দেশে চলছে কঠোরতম লকডাউন বা বিধিনিষেধ। এরই মধ্যে বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।
শুক্রবার (২৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বৈলতলী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট থানার ওসি সাইদুল আনাম।
এ বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে পাঠিয়েছে।
বার্তা বাজার/এসজে