টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার বানয়িাপাড়া জামে মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় পিকাআপ ভ্যানের ধাক্কায় আরশেদ আলী (৭০)নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরশেদ আলীর বাড়ি পৌর এলাকার চান্দশী গ্রামে। তিনি শিক্ষক সমিতির অফিসের সামনে কলা বিক্রি করতেন।
এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ-পরিদর্শক রাজিব হোসেন তালুকদার জানায়, বানিয়া পাড়া জামে মসজিদের সামনে রাস্তার পার হওয়ার সময় দ্রতগামী একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে চাপা দিলে আরশেদ আলী মারাত্মক আহত হন। মুমুর্ষ অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটি আটক করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
উত্তম আর্য্য/বার্তা বাজার/এসজে