শুরু হয়েছে টোকিও অলিম্পিক। দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে ব্রাজিল। জার্মানিকে ডি গ্রুপের ম্যাচে ৪-২ গোলে হারিয়েছে তারা। অপরদিকে দিনের একই ম্যাচে সি গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।
বৃহস্পতিবার (২২ জুলাই) ইয়োকোহামা স্টেডিয়ামে ব্রাজিলের পক্ষে খেলতে নেমে হ্যাট্রিক করেন রিচার্লিসন। বাকি ১টা গোল করেন পাউলিনিয়ো। তাদের চার গোলের বিপরীতে জার্মানির নাদিয়েম আমিরি ও রাগনার অ্যাক একটি করে মোট ২টি গোল শোধ করতে পেরেছে।
অপর দিকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেন লাচলান ওয়েলস। প্রথমার্ধে যথাসাধ্য চেষ্টা করেও তা শোধ করতে পারেনি আর্জেন্টিনা। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ফ্রান্সিসকো ওরতেগাকে। এতে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে আর্জেন্টিনাকে।
ম্যাচের ৮০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন মারকো তিলিও। ২-০ তে এগিয়ে যা অসিরা। ডিউকের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া বাম পায়ের শটে আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত করেন মারকো তিলিও। নির্ধারিত সময় শেষে রেফারির শেষ বাঁশি ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে নেহুয়েন পেরেজের দল।
বার্তা বাজার/এসজে