শ্রীপুরের ঊষার নেতৃত্বে সাজ্জাদ-ইমরান

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন’র (ঊষা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) শ্রীপুরে মোহাম্মদ আলী একাডেমীতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে ১৪ সদস্যের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমরান সরকার ইমু।

সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মু’তাসিম বিল্লাহ কাউসার (ঢাবি), মোস্তাফিজুর রহমান নাঈম (কুয়েট), মিজানুর রহমান অর্ক (ঢাবি), রঞ্জন সাহা (ঢাবি), জাহিদ হাসান শোভন (জাককানইবি), শাহরিয়ার চৌধুরী শোভন (জাবি)।

এছাড়াও, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাহিদুল ইসলাম নাহিদ (ঢাবি), মো. নাজিম উদ্দীন (ঢাবি), মৌরী তানিয়া (ঢাবি), কাউসার (রাবি), সাংগঠনিক সম্পাদক তাইয়্যেবুল ইসলান ইকরা (ঢাবি) ও ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া রুনা (জবি)।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর হিমু, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান মৃধা, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, এক্সিস নাইটওয়্যার লি. এর সিইও মো. নিজাম উদ্দিন মন্ডল রানা, মিজানুর রহমান খান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. হাদিউল আলম হ্যাপি।

এছাড়াও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম মনি। র‍্যাব ১০’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জুয়েলসহ ঊষার বিভিন্ন সম্মানীত সদস্য ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রীপুরে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি বৃত্তি পরীক্ষা, কৃতী সংবর্ধনা, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি সহ নানা ধরণের সামাজিক কাজের সঙ্গে জড়িত।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর