সাভারে সিমেন্টের খুঁটির নিচে চাপায় শিশুর মৃত্যু

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান,সাভার/ধামরাইঃ

ঢাকার সাভারে সিমেন্টের খুঁটির নিচে চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৮ জুন) সকালে আমিনবাজার এলাকায় বিদ্যুতের পাওয়ার প্লান্টের শ্রমিকদের থাকার ঘরের সামনের একটি খুটি ভেঙ্গে পড়লে আবু বকর সিদ্দিক (৬) নামের শিশুটি নিচে চাপা পড়লে এই দূর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত শিশু নাটোর জেলার সিংড়া থানার বড়চৌও গ্রামের মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে।

নিহত শিশুর বাবা জানান, শুক্রবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে বিদ্যুতের পাওয়ার প্লান্টে তেল সরবরাহ করতে যান। তখন শিশু আবু বকর সিদ্দিক পাশের প্রাচীরের দেয়ালের সঙ্গে শ্রমিকদের থাকার ঘরের সামনে দাঁড়িয়ে ছিলো। এসময় ঘরের সামনে থাকা বাড়তি একটি সিমেন্টের খুঁটি হঠাৎ ভেঙ্গে নীচে পড়ে গেলে খুঁটির নীচে চাপা পড়ে শিশু আবু বকর ঘটনাস্থলেই মারা যায়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক অপূর্ব জানান, দূর্ঘটনার কারণে কোনভাবে খুঁটিটি হেলে পড়ে গেলে খুটির নিচে চাপা পড়ে শিশু মৃত্যু হয়। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর