সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সফররত বাংলাদেশকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। বৃহস্পতিবার (২২ জুলাই) স্থানীয় সময় বিকালে টসে জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ১৫২ রানে অলআউট হয় তারা।
২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটা বাংলাদেশের হাতেখড়ি হয়েছিল এই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই। এবার তাদের বিপক্ষেই টাইগাররা খেলতে যাচ্ছে তাদের শততম টি-টোয়েন্টি ম্যাচ।
দুই দল মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। ৪ বার জিম্বাবুয়ে জিতলেও ৯ বার জিতেছে বাংলাদেশ।
এই সিরিজে যদিও তামিম, মুশফিককে ছাড়াই লড়তে হবে মাহমুদউল্লাহদের। তারপরেও টি টোয়েন্টিতে নিজেদের ১০০তম ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না টাইগার ক্যাপ্টেন রিয়াদ।
বার্তা বাজার/এসজে