করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী দিল বিএনপি

করোনা আক্রান্ত অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে মাস্ক, ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য বিতরণ কর্মসূচি এবং আলোচনার আয়োজন করেছে পাবনার সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে সুজানগর সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহামুদুল আলম নান্নুর সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড: একেএম সেলিম রেজা হাবিব।

বক্তব্যে সেলিম রেজা বলেন, করোনালে সকল বিএনপির ত্যাগী নেতাকর্মীদের করোনা মোকাবেলায় এগিয়ে আসতে হবে। যাতে সাধারণ মানুষ তার সুফল পেতে পারে। উপজেলা থেকে ইউনিয়ন ওয়ার্ড থেকে গ্রাম করোনা মোকাবেলায় কমিটি গঠন করে সাধারণ মানুষদের সেবা আওতায় আনতে হবে। এই করোনাকালে ত্যাগী নেতাদের ভবিষ্যতে মূল্যায়ন করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শামসুর রহমান সবুর, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান ও সুজানগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃমনজুরুল হকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় বিএনপির নেতাকর্মী’রা উপস্থিত হন।

পরে অতিথিবৃন্দ করোনা রোগীদের চিকিৎসার জন্য সকল কমিটির সদস্যদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তুলে দেন।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর